অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরা হাসপাতালে ডায়রিয়া চিকিৎসায় নেই স্যালাইন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

৭৩৬

বিপাকে রোগীরা বাইরে থেকে বেশি  দামে কিনতে হচ্ছে স্যালাইন
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে এই উপজেলার দেড় লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার শেষ ভরসারস্থল স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ডায়রিয়ার স্যালাইনও নেই। এতে বিপাকে পড়েছে রোগীরা, বাইরে থেকে রোগীর স্বজনরা বেশি দামে স্যালাইন কিনে নিচ্ছে। তবে স্যালাইনের ব্যাপারে জেলা সিভিল সার্জনকে অবহিত করেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজায়ানুল আলম।
জানা যায়, বিচ্ছিন্ন মনপুরা উপকূলে গত তিনদিনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালে স্টকে থাকা ডায়রিয়ার স্যালাইন শেষ হয়ে যায়। তবে ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ বাড়ায় বেড সংকটে অনেকে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আবার চরফ্যাসন ও ভোলা গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে রোগীর চাপ বাড়ায় স্যালাইন শেষে হয়ে গেলে পাশ্ববর্তী উপজেলা তজুমুদ্দিন থেকে ট্রলারযোগে কিছু স্যালাইন মনপুরায় নিয়ে আসলে তাও শেষে হয়ে যায়। বর্তমানে হাসাপাতালটিতে ডায়রিয়ার স্যালাইন নেই বললে চলে। তবে জেলা থেকে জরুরী চাহিদা অনুযায়ী স্যালাইন পাঠানো হচ্ছে। ভর্তিকৃত অনেকে রোগী বাহির থেকে স্যালাইন কিনছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে ৫০ শয্যা হাসপাতালটিতে সবগুলো বেডে ডায়রিয়ার রোগী ভর্তি। হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়া রোগী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আরাফাত, দেড় বছরের বাচ্চা ইয়ামিনের অভিভাবক হুমায়ন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ছাব্বির, হাজিরহাট ইউনিয়নের দেলোয়ার ও নার্গিস জানান, ডায়রিয়ার স্যালাইন নাই। বাহির থেকে স্যালাইন কিনে আনলে তারপর ডাক্তার স্যালাইন পুশ করে।
মনপুরা হাসপাতালে স্যালাইন নেই স্বীকার করে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান জানান, স্যালাইন সংকট এর কারনে ডায়রিয়া রোগিদের চিকিৎসা দিতে পারছিনা। বাহিরেও স্যালাইন সংকট রয়েছে। সর্বপরি আমরা রোগীদের নিয়ে বিপদে রয়েছি।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম জানান,বর্তমানে মনপুরায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়া রোগির স্যালাইন শেষ হয়ে গেছে। তারপর ট্রলার করে তজুমুদ্দিন থেকে কিছিু স্যালাইন এনেছি’। সেই স্যালাইন শেষ হয়ে গেছে। ভোলায় থেকে ৫ শত ব্যাগ স্যালাইন আনা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...