চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২১ রাত ১০:২৬
৬৯৪
চরফ্যাসন প্রতিনিধি : দেশে মহামারি করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত অনেক রোগীই অক্সিজেনসহ স্বাস্থ্য সেবা পেতে হিমসিম খেতে হচ্ছে। তবে ভোলার চরফ্যাসন উপজেলাবাসীর জন্য এক দূরদর্শী নজির স্থাপন করেছেন নবনির্বাচিত পৌরসভার মেয়র এসএম মোরশেদ। তিনি চলমান করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার সংকট থেকে পৌর নাগরিকসহ উপজেলার করোনা রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় পৌর কর্তৃপক্ষের অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন। এ অক্সিজেন সিলিন্ডার গুলো বৃহস্পতিবার (২২এপ্রিল) বেলা ১১টায় আনুষ্ঠানিক ভাবে পৌর স্বাস্থ্য শাখাকে বুঝিয়ে দেন জনতার মেয়র মোরশেদ। পৌরসভার এ স্বাস্থ্য শাখা থেকে বিনামূল্যে এই অক্সিজেন গ্রহন করতে পারবে অক্সিজেন সংকটে ভোগা অসুস্থ রোগীরা। অক্সিজেনের এ সিলিন্ডার হস্তান্তরে উপস্থীত মেয়র এসএম মোরশেদ বলেন, পৌরসভার পক্ষ থেকে অসহায় ও দরিদ্র রোগীদেরকে বিনামুল্যে এ অক্সিজেন প্রদান করা হবে। মানুষের জন্য ২৪ ঘন্টা এই স্বাস্থ্য সেবার শাখাটি উম্মুক্ত থাকবে। এই সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নগরপিতার দূরদর্শী কর্মকান্ডে চরফ্যাশনের সাধারণ জনগণ ধন্যবাদ ও উচ্ছাস প্রকাশ করে বলেন, চরফ্যাশনে করোনার দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ঠিক এসময় পৌরসভার পক্ষ থেকে অক্সিজেন সংকট লাঘবের জন্য সঠিক পদক্ষেপ নেয়ায় জনগণের অনেক উপকার হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত