চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২১ রাত ১০:৩১
৬৮০
চরফ্যাসন প্রতিনিধি : দুই যুবকের মাথাবিহীন দেহাবশেষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘটনাস্থল পরিত্যক্ত বাগান থেকে প্রায় এক হাজার গজ উত্তর দিকের মহিবুল্লাহর বাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে দগ্ধ মাথাবিহীন ওই দুই দেহাবশেষের মাথা দুইটি উদ্ধার করা হয়। গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে জামাল ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে মাথা বিহীন দুইটি আংশিক দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। সন্ত্রাসীরা ওই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় মাথাবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাসন থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার ওসি মনির হোসেন জানান, হত্যার ঘটনায় এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি । মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে আশাকরি।
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত