অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে মাথাবিহীন দগ্ধ দুই দেহাবশেষের মাথা উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

৬৫৮

চরফ্যাসন প্রতিনিধি : দুই যুবকের মাথাবিহীন দেহাবশেষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘটনাস্থল পরিত্যক্ত বাগান থেকে প্রায় এক হাজার গজ উত্তর দিকের মহিবুল্লাহর বাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে দগ্ধ মাথাবিহীন ওই দুই দেহাবশেষের মাথা দুইটি  উদ্ধার  করা হয়। গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে জামাল ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে  মাথা বিহীন দুইটি আংশিক দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ। সন্ত্রাসীরা ওই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় মাথাবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাসন থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার ওসি মনির হোসেন জানান, হত্যার ঘটনায় এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন  পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি । মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে আশাকরি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...