অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনের আসলামপুরে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২১ রাত ১১:৪৫

remove_red_eye

৭০৮

চরফ্যাসন প্রতিনিধি \ ভোলার চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আলীগাও গ্রামে প্রবাসীকে পিটিয়ে আহতের পর উল্টো প্রবাসী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হারুন গং এর বিরুদ্ধে।  প্রতিপক্ষের রোষানলে পড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন প্রবাসী। ওই মামলা থেকে ২২ এপ্রিল জামিনে মুক্তি পেয়ে  শুক্রবার সংবাদকর্মীদের কাছে এমন  লিখিত অভিযোগ করেছেন সৌদি প্রবাসী নুরে আলম।
নুরে আলম অভিযোগ করেন, ২২ বছর যাবত  সৌদি আরবে থাকেন তিনি। তার স্ত্রী সেলিনা বেগম বাড়ির পাশের ১শ’ ৬০ শতাংশ( এক কানি) জমি কয়েক বছর ধরে একসনা লিজ নিয়ে  চাষাবাদ করেন। চলতি বছরে তার লিজ নেয়া জমি বাগিয়ে নেন প্রতিবেশী হারুন। ১২মার্চ  প্রবাস থেকে ছুটিতে বাড়ি এসে ৫ এপ্রিল সন্ধ্যায় স্থানীয়  জনতা বাজারে চাষের জমিটি বাগিয়ে নেয়ার কারণ জানতে চাইলে হারুনের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন তার দলবল নিয়ে প্রবাসীকে পিটিয়ে  গুরুতর  আহত করেন। পরে স্ত্রী শেলিনা বেগম নুরে আলমকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে নুরে আলমের উপর দ্বিতীয় দফায় হামলা চালান হারুনসহ তার সহযোগীরা। ঘটনার রাতেই তার পরিবারকে ঘায়েল করতে হারুনের ভাই  জাফর বেপারী বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় প্রবাসী দম্পতিকে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত বিশেষ বিবেচনায় পরদিন স্ত্রী সেলিনাকে জামিনে মুক্তি দেন। এবং ২২ এপ্রিল জেল থেকে মুক্তি পেয়ে প্রবাসী বাড়ি ফিরে এলেও স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত হারুনের ভাই মামলার বাদী জাফর বেপারী হয়রানী ও পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই দিনের ঘটনায় মামলা হয়েছে বিষয়টি আদালত নিস্পত্তি করবেন।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, প্রবাসীর পরিবারটিকে হয়রানি বিষয়টি আমার জানা নাই। একটি মারামারির মামলায় আদালত থেকে তারা এখন জামিনে আছেন। মামলাটি গুরুত্বের সাথে  তদন্ত চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...