অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখান থানায় মা ছেলের পাল্টা পাল্টিা অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২১ রাত ১১:২২

remove_red_eye

৬৯৩

দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে ২৩ এপ্রিল মায়ের পরকীয়ার প্রতিবাদ করায় ছেলেকে বেধড়ক পিটিয়েছেন মা। পিটুনি থেকে বাঁচতে ধস্তাধস্তির এক পর্যায়ে মায়ের মুখে ছেলের হাতের নখের আঁচর লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উচ্চ মাধ্যমিক পড়–য়া ছেলে আরমান ইসলাম সোহাগের বিরুদ্ধে তার মা ২৩ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপর দিকে ছেলে সোহাগও ২৫ এপ্রিল তার মা বিবি ফাতেমা (৩৭) ও তার কথিত প্রেমিক গিয়াস উদ্দিন হাওলাদার ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে তাকে ও তার ছোট ভাই ইয়াছির আরাফাত আদরকে (১৩) হত্যার উদ্দেশে মারধর করার অভিযোগ থানায় দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৪ নং ওয়ার্ডে। অভিযোগকারী সোহাগ বলেন, আমার পিতা তরিকুল ইসলাম বাবুল গত ১২ বছর যাবত মালয়েশিয়ায় আছেন। পিতার অনুপস্থিতির সুযোগে মা বাংলা বাজারের হোটেল ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদারের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। আমরা ছোট বেলা থেকেই মায়ের পরকীয়ার বিরোধিতা করে আসছি। কিন্তু মা আমাদের বিরোধিতার কোন পাত্তাই দেন না। ২৩ এপ্রিল আমি আমার পিতার সঙ্গে ফোনে কথা বলতে চাইলে মা বাধা দেয়। এক মাস আগে মায়ের প্রেমিকের সাথে আপত্তিকর মুহুর্ত দেখে ফেলার ঘটনা পিতাকে না বলতে শাসিয়ে দেন। আমি না শোনলে এক পর্যায়ে আমাকে গলা টিপে ধরে বেধড়ক পেটাতে থাকে। ফের রাতে আমার মা ও তার প্রেমিকসহ তিন চারজন ভাড়াটে মিলে আমাকে ও আমার ছোট ভাইকে পেটায়। এ ব্যাপারে সোহাগের মা বিবি ফাতেমা ও তার কথিত প্রেমিক গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, আমাদের বিরুদ্ধে সোহাগের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীণ। গিয়াস উদ্দিন হাওলাদার আরও বলেন, ওই পরিবারটির সঙ্গে আমার পরিবারের সামাজিক সম্পর্কের বাইরে কিছুই নেই। বাংলা বাজার পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা বলেন, মা ছেলে উভয়ের মধ্যে সমঝোতা করে দেয়ার চেষ্টা চলছে। আগামী শনিবার এ ব্যাপারে উভয় পক্ষকে ফাঁড়িতে আসতে বলা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...