অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় স্বাস্থ্য কর্মকর্তার বদলির প্রতিবাদে মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২১ রাত ১০:৫৬

remove_red_eye

৭৮৩

মনপুরা প্রতিনিধি :  ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার ৫০ শয্যা হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তাসহ একজন চিকিৎসক কর্মরত। এমনতি হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলমকে বদলি করা হয়। ওই স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাতিল করতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বদলির আদেশ বাতিল না হলে আরও বড় ধরনে কর্মসূচী গ্রহন করবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই হাসপাতালটি উপকূলের দেড় লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার শেষ ভরসা।

বৃহস্পতিবার দুপুর ২ টায় হাসপাতালের সামনে স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ বাতিলে ঘন্টাব্যাপি মানবন্ধন করে স্থানীয়রা। এই সময় হাসপাতালে ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহন করতে দেখা গেছে।

মানববন্ধনে অংশগ্রহন করা শতাধিক স্থানীয়রা জানান, করোনার মধ্যে দিন-রাত টিএস স্যার আমাদের সেবা দিছে। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার সময় তিনি নিজ খরচে ট্রলার ভাড়া করে স্যালাইন আনছে। ওনার বদলি বাতিল করতে আমরা মানববন্ধন করছি। আর বদলি বাতিল না হলে বড় ধরনের কর্মসূচী দিবো।

জানা যায়, এই বছরের ৭ জানুয়ারী মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহন করেন ডাঃ রেজয়ানুল আলম। মাত্র ৪ মাসের মাথায় গত ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাটে ৩০ শয্যা হাসপাতালে তত্ত¡াবধায়ক হিসাবে বদলি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৫০ শয্যা হাসপাতালে ২২ জন চিকিৎসকের স্থলে স্বাস্থ্য কর্মকর্তা সহ একজন মাত্র চিকিৎসক কর্মরত। যেখানে ২৬ জন নার্স থাকার কথা কিন্তু রয়েছে মাত্র ৬ জন।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ রুখতে জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

এই ব্যাপারে ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম মুঠোফোনে জানান, স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে স্বাস্থ্যকর্মকর্তার বদলির আদেশে বাতিলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন বদলি আদেশ বাতিলের।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...