অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মসজিদের জমি দখলের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২১ রাত ১১:৩৭

remove_red_eye

৬৩৩

চরফ্যাশন প্রতিনিধি : প্রায় ২কোটি টাকার মসজিদ ও ঈদগাহের জমি জবর দখলের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সরেজমিন ঘুরে জানা গেছে,  চরফ্যাশন উপজেলার জিন্নাগড়  ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মেম্বার ও তার সেনা সদস্য ভাই মোসলেম গং কর্তৃক কাসেমগঞ্জ বাজার সংলগ্ন উত্তর মাদ্রাজ এসএ ২৪৪ নং খতিয়ানের ৪০ শতাংশ জমি মসজিদ ও ঈদগাহের জন্য স্থানীয় দানবীর মিনহাজ উদ্দিন তালুকদার গং প্রায় ৬৫ বছর পূর্বে দান করেন। দান কৃত ওই জমি ক্ষমতার প্রভাব দেখিয়ে জিন্নাগড় ইউনিয়নের ইউপি সদস্য দুলাল মেম্বার ও তার সেনা সদস্য ভাই  মোসলেম'সহ তার পরিবারের অন্যান্য  সদস্যরা একত্রিত হয়ে বাজার মার্কেট নির্মাণে জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণ কার্যক্রম চালাচ্ছে।
মসজিদের স্থানীয় একাধিক মুসল্লী ও এলাকাবাসী জানান, মৃত ফজলুল হক মাস্টার গং থেকে মৃত মিনহাজ উদ্দিন  তালুকদার গং ৪০ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমি মিনহাজ গংরা কাশেম গঞ্জ বাজার মসজিদ ও ঈদগাহ মাঠের জন্য দান করেন। দীর্ঘদিন ধরে মসজিদ ও ঈদগাহের ওই জমি দখলে থাকলেও সম্প্রতি ইউপি সদস্য দুলাল গংরা ওই জমিতে  অবস্থিত মসজিদের পুকুরের উত্তর প্রান্তে অবৈধভাবে মার্কেট নির্মাণে গাইড ওয়াল সহ পাকা স্থাপনা নির্মাণে কাজ করছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন,আমার পিতা মিনহাজ উদ্দিন তালুকদার মসজিদ ও ঈদগাহকে ৪০ শতাংশ জমি দান করেছেন যার সকল কাগজপত্র রয়েছে।
ইউপি সদস্য দুলালের ভাই রংপুর কেন্টনমেন্টে সারেজেন্ট পদে কর্মরত মোসলেম এ প্রতিবেদককে বলেন, আমার আত্মীয় স্বজনরা এই জমি দান করেছে। এই জমিতে মার্কেট নির্মাণে এবং মার্কেটের সৌন্দর্যবর্ধনে জমি নেয়া হলেও মসজিদ কমিটি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং চরফ্যাশন থানার ওসির সমঝোতায় কিছু টাকার বিনিময়ে ওই জমিতে আমরা স্থাপনা নির্মাণ করছি। ইউপি সদস্য দুলাল মুঠোফোনে জানান, ঈদগাহ মাঠ কমিটির সঙ্গে সমঝোতায় কাজ করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া বলেন, দুলাল গং ওই জমির বিনিময়ে অন্য যায়গা দিয়ে ইদগাহ মসজিদের টয়লেটের জন্য ৫ শতাংশ জমি দিচ্ছে। এবং ঈদগাহ কমিটিকে কিছু টাকাও দিবে। এই শর্তে দুলালরা সেখানে মার্কেট নির্মাণ করছে।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন এ বিষয়ে জানেননা বলে জানিয়েছেন। ঈদগাহ ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, দুলাল মেম্বার গং কিভাবে মার্কেট নির্মাণ করছে এটা আমার জানা নেই। আমি বাধা দিলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন কিছু টাকা দিয়ে দিবে। এর বাহিরে আমি কিছু জানিনা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...