অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ট্রাক চাপায় নারী এএসআই নিহত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২১ বিকাল ০৫:১৬

remove_red_eye

৮৫৩

চালকসহ ট্রাক আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি :ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকচাপায় আকলিমা আক্তার (৩৮) নামের পুলিশের এক এএস আই নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বোরহানউদ্দিন কুঞ্জেরহাটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন। এ  ঘটনায় চালক সহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত আকলিমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তার স্বামী জসিম উদ্দিন সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জননী আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সাথেই থাকত। 

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম তার সহকর্মী কনস্টবল জাকারিয়ার মোটর সাইকেলে তদন্তের কাজে  কুঞ্জেরহাট এলাকায় যান। দুপুর সাড়ে ১২টায় কুঞ্জেরহাট বাজার দিয়ে বোরহানউদ্দিন থানার উদ্দ্যেশে  তারা আসছিলো। এসময় তাদের সামনে দিয়ে এক পথচারি যাচ্ছিলো। তখন ব্রেক দিলে  এএসআই আকলিমা বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। তখন বিপোরিত দিক থেকে আসা একটি ট্রাক এএস আই আকলিমা আক্তারকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন, বোরহানউদ্দিন থানার ওসি মাজহার আমিন।  তবে সহকর্মী কনস্টবল জাকারিয়া অক্ষত রয়েছে । এদিকে দুর্ঘটনার পর বাজারের লোকজন ঘাতক ট্রাকটি আটক করলে পুলিশ গিয়ে চালক আজহার খান ও ঢাকা মেট্টো ট- ১৬-৫৩৯০ ট্রাকটি আটক করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...