অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় মাহফিলে এসে ইসলাম গ্রহণ করলেন জুয়েল দাস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

১০১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ২৪ বছরের যুবক জুয়েল দাস। সনাতন ধর্ম থেকে আনুষ্ঠানিকভাবে রোববার রাতে ওয়াজ মাহ্ফিলে মুফতি আমির হামজার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন নাম রেখেছেন আমির হামজা।
ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের চর কলাতলি গ্রামের পরিমল দাস ও প্রভাতি দাসের ছেলে জুয়েল দাস।
স্থানীয় মেহেদি হাসান নাহিদ জানান, জুয়েল দাস একটি মাছের আড়তে কাজ করতেন। অনেক দিন ধরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহ প্রকাশ করে আসছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের কাছেও বলে আসছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে রোববার রামনেওয়াজ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিন রাতে স্বেচ্ছায় মুফতি আমির হামজার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর বলেন, ‘জুয়েল দাস মাহফিলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মনপুরার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে।’





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...