লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা মে ২০২১ রাত ১১:০৬
৮৬৮
লালমোহন প্রতিনিধি : সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের দ্রæত বিচার দাবী করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, সাংবাদিক নির্যাতনসহ সকল হয়রানী বন্ধে সরকার সবসময় ইতিবাচক। অতিতের কোন সরকার সাংবাদিকদের জন্য ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদান দিয়ে সাংবাদিকদের পাশে থেকেছেন। সোমবার সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বিশ^ মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমপি শাওন।
তিনি আরো বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে সাংবাদিকরা এখন অনেক স্বাধীনতা ভোগ করছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ বদলে দিতে পারে। মিথ্যা ও হয়রানীমূলক সংবাদ পরিবেশন না করে আগে যাচাই করে সংবাদ পরিবেশন করার দিকে মনোযোগ দিতে হবে। তাহলে সংবাদের গ্রহণযোগ্যতা পাবে। একটি মিথ্যা সংবাদ অনেক ধ্বংস এনে দিতে পারে। করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
এসময় লালমোহন উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে এমপি শাওন উপজেলা শিল্পকলা একাডেমির দুস্থ শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত