অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় মানুষের জীবন ও জীবিকা সচল : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৬২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতায় মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি সচল রয়েছে। করোনাকালে প্রথম থেকেই সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবন জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন।
মঙ্গলবার ভোলার চরফ্যাসনের বিচ্ছিন্ন মুজিব নগর ইউনিয়নে তেতুলিয়া নদীর তলদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লীবিদ্যুতের সাব-স্টেশন এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া নদী খনন প্রকল্পের কাজ উদ্বোধনকালে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব বলেন, করোনাকালে আমাদের দেশের বৈদেশিক রিজার্ব বৃদ্ধি পেয়ে এখন প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতার মোকাবেলা করে দক্ষতা ও বিচক্ষনতার সাথে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন। করোনা প্রতিষেধক টিকা কিনতে কুটনৈতিক সফলতায় তার ভূমিকা প্রশংসনীয়। মানুষের জীবন জীবিকার স্বার্থে অর্থনৈতিক কর্মকান্ড চালু রেখেছে সরকার। অসহায় ও দুঃস্থ মানুষকে প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ সহায়তা এবং বিভিন্ন পেশাজীবিদের জন্য অর্থনৈতিক প্রনোদণা দিচ্ছেন। যতদিন এই সংকট কাটবে না ততদিন পর্যন্ত আওয়ামীলীগ সরকার জনগনের পাশে থাকবে।
এছাড়াও তিনি ঈদুল ফিতর উপলক্ষে জিন্নাগড়, নূরাবাদ, হাজারীগঞ্জ, আহাম্মদপুর, জাহানপুর ইউনিয়নে হত দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...