অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে দুই দিনে বজ্রপাতে ৪জন নিহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৬৮৭

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে গবাদিপশু'সহ দুইদিনের বৈশাখী বজ্রপাতে ৪জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১২টায় শশীভূষণ থানার রসুলপুর ৫নং ওয়ার্ডের রুস্তম আলী হাওলাদারের ছেলে আবদুল হালিম (৩৭) ও আহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০) বজ্রপাতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আহাম্মদপুর ৯নং ওয়ার্ডের আবু তাহেরের একটি গরু বজ্রপাতে মারা গেছে বলেও স্থানীয় চেয়ারম্যান সূত্রে জানা গেছে।
এদিকে গত সোমবার (৩মে) দুপুর দেড়টার সময় উপজেলার আসলামপুর ইউনিয়নের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে পাওয়ার টিলার চালক আলাউদ্দিন (৩৯) ও হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কালু  বেপারীর ছেলে শাহে আলম (৩৫) নামের দুই কৃষক বজ্রপাতে নিহত হন।
স্থানীয় থানা পুলিশ জানান, নিহত আলাউদ্দিন গাছ থেকে তুলা কুড়ানোর সময় এবং শাহে আলম ধান নেয়ার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান জানান,ফজিলাতুন্নেছা দুপুরে বৃষ্টির সময় হাঁস আনতে গেলে বজ্রপাতে নিহত হন।
রসুলপুর ইউপি চেয়ারম্যান বলেন,আবদুল হালিম ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, বজ্রপাতে দগ্ধ ব্যক্তিদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে নিহত দুই ব্যক্তির পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...