অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর মনপুরায় সেই স্কুলের মাঠ ভরাটের কাজ শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৭৩১

মনপুরা প্রতিনিধি : ভোলা থেকে প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর সেই স্কুলের মাঠ ভরাটের কাজ শুরু করেছেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপকের নের্তৃত্বে মাঠ ভরাটের কাজের উদ্বোধন করেন। এদিকে মাঠ ভরাটের কাজ শুরু হওয়ায় দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়।

ওই স্কুলের ৩য় শ্রেণীর তানবির, রাহিম , ৪র্থ শ্রেণীর রাহাত ও পঞ্চম শ্রেণীর তানিয়া, রহমান, সাদিয়া সহ অনেকে জানান, এখন আর জুতা হাতে নিয়ে স্কুলে আসতে হবেনা। সাপ ও জোঁকে ভয় নাই। মাঠে খেলতে পারবো। ভিজা কাপড় নিয়ে ক্লাস করতে হবে না। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবেদক আবদুল্লাহ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপলা রাণী দাস জানান, আমি কৃতজ্ঞ প্রতিবেদকের কাছে। সংবাদটি প্রকাশ করায় স্কুল মাঠের ভরাটের উদ্যোগ নিল প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বরাদ্ধ পেয়ে দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...