চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই মে ২০২১ রাত ১১:৪০
৭৪২
চরফ্যাশন প্রতিনিধি \ ভোলার চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির আবু মহাজনের বিরুদ্ধে সরকারি ঘর বিক্রির বকেয়া টাকা পরিশোধ না করায় একই এলাকার মৃত কয়সর আহমেদের স্ত্রী আয়াশা ও তার ছেলে আয়ুব আলী কে পিটিয়ে আহত করে সিএনজি রিক্সা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত তাঁরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত আয়শা অভিযোগ করেন- আবু মহাজন জমি আছে ঘর নাই এই প্রকল্পের একটি সরকারি ঘর আমার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। আমি তাকে ১০ হাজার টাকা দিয়েছি। ঘর নিম্ন মানের হওয়ায় সে ঘরের মুল্য ৩০ হাজার টাকা ধরে আর ২০ হাজার টাকা দেয়ার চাপ প্রয়োগ করেন। করোনা লকডাউনে আয় রোজগার বন্ধ হয়ে পড়ায় তার চাহিদার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার দুপুরে আবু মহাজন, তার ভাই, ছেলেরা মিলে আমার ছেলে আয়ুব আলীকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, সিএনজি মেরামতের মালামালসহ ছিনতাই করে নিয়ে যায়, তার ডাকচিৎকারে আমি এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে আহত করে।
এ বিষয়ে আবু মহাজন বলেন ঘর দেয়ার জন্য কোন টাকা নেয়া হয়নি। তাঁরা আমার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নিয়েছে ওই টাকা চাওয়া নিয়ে আমার ছেলেদের সাথে তাদের সাথে হাতাহাতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, সরকারি ঘর বিক্রি করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত