অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২১ রাত ১১:২৭

remove_red_eye

৬২৭

১৩তম গ্রেড বাস্তবায়নের  নামে জনপ্রতি  ৪ শত  টাকা  করে আদায়

লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় প্রায় ৯ শতাধিক শিক্ষক বর্ধিত বেতন ও ঈদ বোনাস থেকে বঞ্চিত হয়েছে। বৃহস্পতিবার পুরোনো নিয়মে তারা ঈদ বোনাস পেয়েছেন। প্রাথমিক শিক্ষা অফিসের কেউ কেউ ও কিছু শিক্ষক নেতারা মিলে জনপ্রতি শিক্ষকদের কাছ থেকে ৪শ টাকা করে আদায় করলেও ১৩তম গ্রেড এখনো বাস্তবায়ন করতে পারেননি। এ গ্রেড পরিবর্তনের জন্য শিক্ষকদের কাছ থেকে কোন অর্থ নেওয়ার নিয়ম না থাকলেও লালমোহনে তা আদায় করা হয়েছে। পাশ^বর্তী কিছু উপজেলায় অনলাইনের খরচবাবদ সামান্য অর্থ নিলেও লালমোহনে জনপ্রতি ৪০০ টাকা করে নেওয়ায় শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।  
নাম প্রকাশে অনিশ্চুক সহকারী শিক্ষকদের কয়েকজন জানান, দীর্ঘ আন্দোলনের পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেড পেলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষকরা বৈশাখী ভাতা পেয়েছেন পুরনো গ্রেডে। এবার ঈদ বোনাসও নতুন গ্রেডে পাননি। যদিও মে মাসের ১০ তারিখের মধ্যে এটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
শিক্ষকরা জানান, ১৩তম গ্রেড আদায় হলেও মাঠপর্যায়ের সব প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়ন হয়নি। ফলে অনেক শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন জানান, ডিজি অফিস থেকে ১০ মে এর মধ্যে নির্দেশনা দিলেও তা মাঠ পর্যায়ে করা সম্ভব হচ্ছে না। কোন উপজেলাই তা এখনো করতে পারেনি। প্রায় ৯শ ত শিক্ষকের মধ্যে ৪৩০ টি নাম উপজেলা হিসাব রক্ষণ অফিসে জমা দেওয়া হয়েছে। তারা এখনো করতে পারছেন না।
উপজেলা হিসাব রক্ষণ অফিসার ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান, কাজটি শিক্ষকরা নিজেরাই করছে। তারা দৈনিক ২০টির বেশি করতে পারছেন না। সার্ভারে পুরনো সব তথ্য মুছে নতুন ভাবে করতে সময় লাগছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...