অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনা দুর্যোগে মানবিক সহায়তা অব্যাহত থাকবে ---- সংসদ সদস্য মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২১ রাত ১১:২৫

remove_red_eye

৬৪৭

দৌলতখান প্রতিনিধি \ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দেশ যতদিন পর্যন্ত করোনামুক্ত না হবে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার কর্মহীণ অসহায় মানুষকে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখবে। করোনা দুর্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বিশ^ দরবারে প্রশংসিত হয়েছে।
শনিবার সকাল এগারোটায় গজনবী স্টেডিয়ামে পৌরসভা, ভবানীপুর ইউনিয়ন ও হাজিপুর ইউনিয়নের আওয়ামী লীগ  এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ হাজার ৫০০ জন নেতা কর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত ও সমৃদ্ধ জীবন অর্জনের লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনাকালে এলাকায় কোন মানুষ খাদ্যাভাবে আছে কিনা তার খোঁজ রাখতে তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন। পরে টাউন হলে ভিন্ন এক অনুষ্ঠানে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের ৮০০ জন নেতা কর্মীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান মো: ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম,অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...