বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মে ২০২১ রাত ১০:১২
৭৩০
বোরহানউদ্দিন প্রতিনিধি:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানেই দেশ ও জনগনের অদম্য উন্নয়ন।
তিনি বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে করোনার কারণে ক্ষতিগ্রস্ত, কর্মহীণ হয়ে পড়া ৪ শত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে প্রাপ্ত ২ লাখ ও ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি আরো বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর্শ রাষ্ট্র নায়কের মত সামগ্রিক পরিস্থিতি সামাল দিচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বৈরী পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রয়েছে। প্রায় সব দেশের রপ্তানি কমলেও আগের বছরের তুলনায় আমাদের রপ্তানি বেড়েছে,রেমিটেন্স বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ওই সময় তিনি উপস্থিত সকলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করার আহবান জানান।
পৌর মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. সাইফুরর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ।
এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত