অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

উন্নয়ন শিখতে হলে শেখ হাসিনাকে অনুকরণ করতে হবে : এমপি শাওন।

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২১ রাত ১০:১৭

remove_red_eye

৭৬০

এম নয়ন,তজুমদ্দিন :  ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,  যাদের জমি নাই, ঘরও নাই এমন অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ বাসস্থানের ব্যবস্থা করে দেয়া শেখ হাসিনার অঙ্গীকার। মুজিববর্ষে একটি পরিবারও গৃহহীন থাকবেনা। দেশ ও জনগনের উন্নয়নের পদ্ধতি শিখতে হলে শেখ হাসিনাকে অনুকরণ করতে হবে । যিনি অল্প সময়ে বাংলাদেশকে উন্নয়ন মহাসড়কে পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে মুজিব জন্মশত বর্ষে প্রথম পর্যায়ের গৃহপ্রাপ্ত পরিবারের মধ্যে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন ও শুভেচ্ছা বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
 
উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ওসি এসএম জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাং, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, চাঁচড়া সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদার , যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইশতিয়াক হাসান, ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল প্রমূখ। এছাড়াও বৃহস্পতিবার সকালে লালমোহন সাতবাড়িয়া এলাকায় ঈদ উল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্মিত আবাসনবাসীদের মধ্যে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন আবাসনের গৃহবাসীদের মাঝে। পড়ে এমপি শাওন লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে পৌর মহিলা লীগ আয়োজিত অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ এবং তজুমদ্দিন উপজেলার ১৮টি ভুমিহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল - নোমান ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...