অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে অগ্নিকান্ড ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২১ দুপুর ০২:৫৭

remove_red_eye

৭৭২

  দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌলতখানে একটি ডায়াগনোস্টিক সেন্টারসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভস্মিভূত হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় দৌলতখান পৌর শহরের ৩ নং ওয়ার্ডের উত্তর মাথায় জৈনপুরী পীর সাহেবের বাড়ির সামনের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেন, আগুনে তাদের দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে অগ্নিকাÐের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা- বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে অলিউল্যাহ্র মুদি দোকানে আগুন জ¦লতে দেখেন। স্থানীয়রা আগুন নিভাতে প্রানান্ত চেষ্টা করে ব্যর্থ হন। বার বার ফোন করেও ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দুরে অবস্থিত ফায়ার সার্ভিসের কোন সাড়া পাওয়া যায়নি।
অপরদিকে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এলাকাবাসী শত ফোন করেও কোন সাড়া পায়নি। আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের টিম আসার পূর্বেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস ভস্মিভূত স্থানে কার্যক্রম শুরু করার পর বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে হেনা বেগমের নিউ দৌলতখান ডায়াগনোস্টিক সেন্টার, রিপনের ফাস্টফুডের দোকান, আলমগীর ডাক্তারের অসুধের দোকান, অলিউল্যাহ্র  মুদি দোকান, করিমের ভুসা মালের আড়ত ও মিন্টুর একটি খালি ঘর।
এ ব্যাপারে ফোন করলে দৌলতখান ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের ফোন পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। দৌলতখান পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী আবদুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে কেউ ফোন করেনি। একজন লোক আসার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, অর্থবিষয়ক সম্পাদক আবদুল হাই, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলমগীর হোসেন, পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান মাহমুদ প্রমুখ ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...