অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে আওয়ামী লীগ নেতার ওপর হামলা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:০৩

remove_red_eye

৬৪৭

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ষাটোর্ধ্ব আবদুল গনিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
অভিযুক্তরা হলেন, প্রতিবেশী নুরে আলম ও তার স্ত্রী ইয়াসমিন। আহত আবদুল গনি দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং দিদারউল্ল্যাহ গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার(১৮মে) দুপুরে আবদুল গনির মেয়ে শাহিনা বাদী হয়ে নুরে আলম, তার স্ত্রী ইয়াসমিন, ছেলে ফজলে রাব্বি বাবু (১২ বছর), আশরাফ ও জোসনার নাম উল্লেখ্য করে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল গনি জানান, ঘটনার দিন সোমবার আছরের নামাজ শেষে বাড়ি ফিরছিলাম। এসময় আমার সুপারি বাগানে প্রতিবেশি নুরে আলমের ছেলেসহ কয়েকজন ক্রিকেট খেলছিলো। তাদের খেলাধুলার কারণে বাগানের ছোট-ছোট গাছপালা ভেঙে যায়। এ কারণে তাদের বাগানে খেলাধুলা করতে নিষেধ করি। পরে ইয়াসমিন আমার ঘরে এসে ছেলে ফজলে রাব্বি বাবুকে (১২বছর) ঘাড় ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডাকে কেন্দ্র করে প্রতিবেশী নুরে আলম, তার স্ত্রী ইয়াসমিন, ছেলে ফজলে রাব্বি বাবু(১২ বছর), আশরাফ ও জোসনার বেধড়ক মারধর করে। এতে করে আমার বাম-চোখে আঘাত লাগে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান। অন্যদিকে অভিযুক্ত নুরে আলম বলেন, খেলাধুলা করার সময়ে ছেলে ফজলে রাব্বি বাবুকে মারধর করেন আবদুল গনি। বিষয়টি জানতে তার বাড়িতে গেলে সে আমাকেও মারধর করে। এসময় আবদুল গনি আমাকে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন আবদুল গনির হাতের ইটের আঘাতে চোখে আঘাত পান। আমরা তাকে কোন মারধর করেনি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে নুরে আলম জানান। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...