অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৬৭৩

দৌলতখান প্রতিনিধি : ভোলা দৌলতখান উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শান্ত ইসলাম আবির নামে এক যুবকের বিরুদ্ধে  মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শান্ত ইসলাম আবির দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাতেন সোহরাব মিয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রী ও তার অভিযোগ পত্রের বিবরনে জানা যায়, গত দেড় বছর যাবত শান্ত ইসলাম আবির তাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলো। ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে আবির তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তাকে ধর্ষণ করে। গত ১৪ মে ঈদের দিন সকালে ছাত্রীকে পূণরায় বিয়ে করার কথা বলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে স্পীড বোটে চড়িয়ে নদীতে ঘুরে আনন্দ করে। এ সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের হস্তক্ষেপে পুলিশ ডেকে ভোলা সদর থানায় উভয়কে সোপর্দ করা হয়। পরে পুলিশ উভয়ের অভিভাবক ডেকে উভয়কে তাদের কাছে হস্তার করে। এদিকে গণমাধ্যম কর্মীদের কাছে ভুক্তভোগী ছাত্রী বলেন, বিয়ের আশ^াস দিয়ে আবির আমার সর্বনাস করেছে। আমার এখন আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই।

ওই স্কুলছাত্রী মা ও ছাত্রী জানান, বিয়ের প্রতিশ্রæতি দিয়ে শান্ত ইসলাম আবির স্কুলছাত্রীর সর্বনাশ করেছে। অভিযুক্তের বিচারের দাবি করেন তারা। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, স্কুলছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...