দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই মে ২০২১ রাত ১১:১০
৬৫৪
দৌলতখান প্রতিনিধি : দেশের সামুদ্রিক জলসীমায় আগামী (২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত) ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে মঙ্গলবার ( ১৮ মে ) সকাল ১১টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট মাছ ঘাটে জেলেদের সাথে মৎস্য বিভাগের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা সভায় বক্তারা বলেন,মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ, এটি নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাছ ধরার নিয়মকানুন সম্পর্কে মৎস্য আহরণকারীদের আরও সচেতন করা গেলে এর উৎপাদন আরও বাড়বে। জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে অনেকে নদী ও সমুদ্র থেকে মাছের ডিম পর্যন্ত তুলে আনছেন। এ ধরনের কাজ বন্ধ করার বিকল্প নেই। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জি এস ভুট্টো তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাফিজল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক মাষ্টার, প্রাক্তন ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ঝট্টু, সাংবাদিক কাজি জামাল, রোমানুল ইসলাম সোহেব সহ প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত