চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:০৩
৯৭২
চরফ্যাশন প্রতিনিধি : ছাগল চুরিরর অপবাদ দিয়ে চরফ্যাশনের অসহায় এক জেলে পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৮মে) বিকেল ৪টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নারী শিশুসহ ৫জন গুরুতর আহত হলে স্থানিয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন,দুলাল মাঝি (৪০) তাসলিমা (৩১) রেহানা (২৫) বেল্লাল (১৩) ও শাহজালাল (৭)। চিকিৎসাধীন দুলাল মাঝি বলেন, আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের হামিদ মুন্সি বাড়ির হাড়িয়ে যাওয়া ছাগল চুরির অপবাদ দিয়ে হামিদ মুন্সির ছেলে শামসুদ্দিনের নেতৃত্বে আল আমিন,রুবেল,লাইজু,আকলিমা ও আরজুসহ আরও ৭/৮জন মিলে জোর পূর্বক আমার ঘরে প্রবেশ করে ঘর ভাংচুর করে। এসময় আমি বাঁধা দিলে আমাকেসহ আমার স্ত্রী,বোন ও ছেলেদের ধারালো দেশিও অস্ত্র ও লাঠিসোটা এবং লোহার পাইপ দিয়ে মারধর করে রাক্তাক্ত ফোলা জখম করে। এসময় তাদের লাঠির আঘাতে আমার মাথা ফেটে যায়। এবং এঘটনা যেন কাউকে না বলি এজন্য আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘর থেকে আমার গচ্ছিত আড়াই লাখ টাকা ও স্বার্ণাঙ্কার নিয়ে যায়। এবিষয়ে প্রতিপক্ষ আল আমিন বলেন,আমাদের একটি ছাগল হাড়িয়ে গেলে সন্দেহপূর্বক দুলালের ঘরে খোঁজ করি। এবং তার স্ত্রী হাড়িপাতিল নিয়ে পুকুরে যাওয়ার সময় পাতিলে ছাগলের মাংস আছে কি না তা দেখতে গিয়ে আমি মুঠোফোনে ছবি তুলি। এসময় দুলাল মাঝি আমার ওপর হামলা করে। গ্রামপুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধি ছাড়া অন্যের বাড়িতে এসে এমন হামলা করায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে হামলাকারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এঘটনায় শশিভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী পরিবার। ওসি রফিকুল জানান,হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত