লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:০৭
৫৭৪
লালমোহন প্রতিনিধি : ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সমূদ্রে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ থাকায় ভোলার লালমোহনের জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে মৎস্য আহোরণকারী ও ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে কয়েক হাজার জেলের উপস্থিতিতে এ সভা করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সভায় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সব সময় জেলেদের ভাগ্যন্নোয়নে কাজ করেন। মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে জেলেদেরকে পুর্নবাসন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্য অধিদপ্তর সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস প্রমূখ।
এর আগে এমপি শাওন চলমান করোনা কালীন সময়ে খাদ্য নিরাপত্তা জোরদার করণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করার জন্য বীজ বিতরণ করেন। বুধবার সকালে লালমোহন উপজেলার চরভুতা ও ধলীগৌরনগর ইউনিয়নের কৃষকদের বাড়িতে গিয়ে এই বীজ বিতরণ করেন তিনি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক