অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে লালমোহন ও দৌলতখানে মানববন্ধন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২১ রাত ১১:১২

remove_red_eye

৫৯৪

দৌলতখান প্রতিনিধি : দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে দৌলতখানে ও লালমোহনে মানবন্ধন ও সমাবেশ করা হয়েছে।
বুধবার (১৯মে) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতখান রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঘন্টাব্যাপী  এ মানববন্ধন সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতখান প্রতিনিধি মতিউর রহমান,  সাধারণ সম্পাদক কাজি জামাল, সিনিয়র সহ-সভাপিত মীর মোহাম্মদ গিয়াস উদ্দীন। এসময় বক্তারা বলেন ,মিথ্যা মামলায় রোজিনা ইসলামের নিঃশর্ত ভাবে মুক্তির দাবি সহ যারা  এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি’র দাবি জানান। লালমোহন প্রতিনিধি  জানান, অনুসন্ধানী সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম এর উপর হামলা, নির্যাতন, মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বুধবার আসরবাদ লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য মিজানুর রহমান লিপু, জাহিদুল ইসলাম দুলাল, শাহীন কুতুব প্রমূখ।
বক্তারা রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং দ্রæত তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জেলে রেখে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলী এটা কোন শাস্তি নয়। দোষীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধনে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...