অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে দৌলতখানে প্রতিবাদ মিছিল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

৭০৬

দৌলতখান প্রতিনিধি ; ফিলিস্তিনিতে মুসলমানদের ওপর ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার দৌলতখানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২০মে) বিকাল সাড়ে ৫টায় দৌলতখান মিয়ারহাট বাজারে,মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও তাওহীদি জনতার ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সহ¯্রাধিক জনতার ওই  প্রতিবাদ মিছিল মিয়ারহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাজারের জে তাজ সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় তাওহীদি জনতা। মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি নোমান হোসেন কাশেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দিদারউল্যাহ ফাজিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আলমগীর হোসেন,মাওলানা মুফতি নিজামউদ্দিন, মাওলানা মোসলেউদ্দিন ।
এসময় বক্তারা বলেন, ইসরাইল বরাবর মানবতাবিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর নারকীয় সামরিক অভিযান চালাচ্ছে তা মানবতাবিরোধী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে পৃথিবীর সকল রাষ্ট্রকে ঐক্যমতে পৌঁছে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহŸান জানান তারা। বিকাল থেকে সন্ধা নাগাদ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ্রগ্রহন করেন, দৌলতখান উপজেলার দিদারউল্যাহ গ্রামের স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...