বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৪৫
৮৯০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় ইলিশ শিকারের সময় এক জেলে ট্রলারে হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। দস্যু বাহিনী অপহৃত জেলের মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবী করছে বলে জানান অপহৃত জেলের আড়তদার ফরিদ।
সোমবার ভোর রাত ৩ টায় উপজেলার পূর্বপাশের রিজিরখাল সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার দস্যু বাহিনী হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলে হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা আইয়ুব মাঝি (৪০)। অপহৃত জেলের আড়তদার ফরিদ ও ট্রলারে থাকা অন্যান্য জেলেরা জানান, সোমবার ভোর রাত ৩ টায় রিজির খাল সংলগ্ন পূর্বপাশের মেঘনায় জাল পাতা অবস্থায় হাতিয়ার দস্যু মহিউদ্দিন বাহিনী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এক পর্যায়ে এলোপাতাড়ী মারধর করে আইয়ুব মাঝিকে অপহরন করে হাতিয়ার গহীন বনে নিয়ে যায়। পরে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশ ও সাংবাদিকদের জানাতে নিষেধ করে ওই দস্যু বাহিনী।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, এখন পর্যন্ত জেলে ও আড়তদারদের পক্ষ থেকে কেউ মৌখিক ও লিখিত জানায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে মনপুরা স্টেশন কোস্টগার্ডের কমান্ডার আশরাফুল ইসলাম জানান, এইমাত্র শুনেছি। খোঁজ নিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত