অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে তুচ্ছ ঘটনায় হামলা ভাংচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২১ রাত ১১:০৭

remove_red_eye

৬৫৮

দুই নারীসহ  আহত -৬

চরফ্যাশন প্রতিনিধি  : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১মে) রাত ৯টায়  ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ইউছুফ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে। হামলায় অন্তঃসত্বা দুই নারীসহ ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত বকুল, এমরান এবং অন্তসত্বা লিজা বেগম ও সামসুন নাহারকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা ইউছুফ মিস্ত্রির স্ত্রী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী সেলিম মাঝির ছেলে নোমান (২০) হাফিজি মাদ্রাসায় পড়–য়া তার দেবরের শিশু পুত্র স্বপনকে (৯) প্রায়  সময় বিভিন্ন কাজের আদেশ দিতো। শুক্রবার বিকেলে নোমানের দেয়া নির্দেশ না মানায় নোমান শিশুটিকে বেধরক মারধর করে। আমার ছেলে এমরান এবং শিশুর মা সুফিয়া নোমানের কাছে বিষয়টি জানতে চাইলে নোমান তাদের উপর ক্ষিপ্ত হয়, এসময় দু’পক্ষের মধ্যে কথা বাকবিতন্ডা হয়। সন্ধ্যার পর নোমান এবং তার পিতা সেলিম মাঝি এবং দুলাভাই ফোরকানসহ ১০/১২জন একত্রিত হয়ে ইউছুফ মিস্ত্রির বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে টিনের তৈরি বসত ঘরটির দরজা জানালা ও বেড়া কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাঁধা দিলে হামলাকারীরা তাদের অন্তঃসত্বা দুই নারী সহ ছয় জনকে পিটিয়ে আহত করে  নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়।
অভিযুক্ত নোমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...