চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মে ২০২১ রাত ১১:০৭
৬৩৯
দুই নারীসহ আহত -৬
চরফ্যাশন প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১মে) রাত ৯টায় ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ইউছুফ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে। হামলায় অন্তঃসত্বা দুই নারীসহ ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত বকুল, এমরান এবং অন্তসত্বা লিজা বেগম ও সামসুন নাহারকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা ইউছুফ মিস্ত্রির স্ত্রী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী সেলিম মাঝির ছেলে নোমান (২০) হাফিজি মাদ্রাসায় পড়–য়া তার দেবরের শিশু পুত্র স্বপনকে (৯) প্রায় সময় বিভিন্ন কাজের আদেশ দিতো। শুক্রবার বিকেলে নোমানের দেয়া নির্দেশ না মানায় নোমান শিশুটিকে বেধরক মারধর করে। আমার ছেলে এমরান এবং শিশুর মা সুফিয়া নোমানের কাছে বিষয়টি জানতে চাইলে নোমান তাদের উপর ক্ষিপ্ত হয়, এসময় দু’পক্ষের মধ্যে কথা বাকবিতন্ডা হয়। সন্ধ্যার পর নোমান এবং তার পিতা সেলিম মাঝি এবং দুলাভাই ফোরকানসহ ১০/১২জন একত্রিত হয়ে ইউছুফ মিস্ত্রির বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে টিনের তৈরি বসত ঘরটির দরজা জানালা ও বেড়া কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাঁধা দিলে হামলাকারীরা তাদের অন্তঃসত্বা দুই নারী সহ ছয় জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়।
অভিযুক্ত নোমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক