বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:০৩
৯১৭
হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক।
এখানে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ধর্মীয় সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ হিসাবে সুনাম রয়েছে। কারণ ধর্ম যার যার উৎসব সবার। এই দেশের কোন মানুষ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশের নাগরীক। এবছর জেলার ৭ উপজেলায় ১০৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, উৎসবমূখর পরিববেশ ও নির্বিঘেœ পূজা উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়সহ সকল উপজেলায় ১টি করে কন্ট্রোল রুম খোলা হবে। ইতোমধ্যে প্রত্যেক মন্ডপে সরকারি অনুদান পৌঁছে দেয়া হয়েছে। এসময় জরাজীর্ণ মন্ডপগুলো সংস্কারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করার জন্য হিন্দু নেতাদের আহবান জানান তিনি।
সভায় আরো বক্তব্য দেন, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহীদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মো: শাহে আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দূলাল চন্দ্র ঘোষ, সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দেসহ অন্যরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত