অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৬৪৭

লালমোহন প্রতিনিধি : উপক‚লীয় জেলা ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ঘুর্ণিঝড় ইয়াস (যশ) মোকাবেলায় ১২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ৮৫টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩৭টি মাধ্যকি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে আজ সোমবার উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভায় এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মধ্যে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যে বিচ্ছিন্ন চরগুলোর বাসিন্ধাদের নিরাপদে সরিয়ে আনার জন্য ট্রলার, স্পীড বোর্টের ব্যবস্থা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন করাসহ সময় মত খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং খিঁচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়।  
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, গোলাম মোস্তফা, আবু ইউসুফ, ফরহাদ হোসেন মুরাদ প্রমূখ।
সভায় বলা হয়, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে প্রতিটি ইউনিয়নে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। উপক‚লীয় এলাকায় সতর্কবার্তা জারী করার কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম গঠনেরও প্রস্তুতি চলছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...