দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মে ২০২১ রাত ১১:০৬
৭০৪
দৌলতখান প্রতিনিধি : বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে ঘাটে ফিরে এলে দৌলতখানে তিন ফিশিংবোট মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এসময় ফিশিংবোটে মজুদকৃত দেড় মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ নিলামে ১৭ হাজার ১৫০ টকায় বিক্রি করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত রোববার নিষেধাজ্ঞা অমান্য করে সুমদ্রে মাছ শিকার করে তিনটি ফিশিংবোট উপজেলার পাতারখাল মাছঘাট এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ফিশিংবোট মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সামুদ্্িরক মাছ নিলামে বিক্রি করা হয়।
এদিকে সোমবার উপজেলা মৎস্য বিভাগের অভিযানে দৌলতখানের সুবেদারের মোড় সংলগ্ন রিপন মিয়ার মাছঘাট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, ৬০ কেজি ইলিশের পোনা , একটি ইঞ্জিনচালিত নৌকা ও অবৈধ ভাবে মাছ শিকার করার ১০০ খুঁটি জব্দ করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজের উপস্থিতিতে নিষিদ্ধ জাল , খুুঁটি, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশের পোনা বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক