বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:৫৬
৮১৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের প্রভাবের হাত থেকে বিশ্বকে রক্ষার দাবীতে গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রæপ ভোলার আয়োজনে নানা কর্মসূচী পালন করেছে ভোলার বিভিন্ন স্কুল,কলেজ ও সামাজিক সংগঠন শিশু-কিশোর যুবরা। শুধু বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে নয়,দেশের পরিবেশ দূষণের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের দাবি জানান তারা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোলার ১২ টি সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক উইক এর কর্মসূচীর অংশ হিসাবে দিনটি উদযাপন করে।
সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পৃথিবীকে বাঁচানোর দাবী নিয়ে ক্লাস বর্জন করে রাস্তায় নামে আসে।
জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে বনার্ঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালিতে একত্বতা প্রকাশ করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
পরে প্রেস ক্লাব প্রাঙ্গনে শিক্ষার্থীরা পৃথিবী বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে এই দাবী নিয়ে সড়ক অবস্থান কর্মসূচী পালন করে কয়েক শতাধিক শিক্ষার্থী ও যুবরা। পরে জলবায়ু পরিবর্তনে সবাইকে সচেতনতা রোথে পথ নাটক অনুষ্ঠিত হয়।
স্কুলের শিক্ষার্থীরা বলেন, আমি এই বিক্ষোভে অংশ নিয়েছি পৃথিবী এবং আমার দেশের সুন্দর পরিবেশের জন্য। নিজে এবং আগামী যেন এই পৃথিবীতে বাস করতে পারি সেই ব্যাবস্থা করানোর জন্য। আমি চাই আমার বাংলাদেশ হয়ে উঠুক সুন্দর এবং শীতল। তারা আরো বলেন,জীবাশ্ম- জ্বালানি ব্যবহার বন্ধ করা হোক এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা হোক। পৃথিবীকে বাস উপযোগী রাখতে কার্বন নিঃসরণের পদক্ষেপ অবিলম্বে কমাতে হবে। পৃথিবী একটাই আর এই পৃথিবীকে রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনই। নয়তো এই পৃথিবীটাকে ধীরে ধীরে গ্রাস করে নেবে কার্বনডাই অক্সাইড। একসময় এই পৃথিবীতে মানুষের বাস থাকবে না শুধুই কার্বন ডাইঅক্সাইডের বাস হবে পৃথিবীতে। বিলীন হবে জীব অস্তিত্ব।
এই পৃথিবীকে বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, বন-বিভাগের উপ-পরিচালক ফরিদ মিঞা, ইউনিসেফ বরিশালের কনসালটেন্ট আসিফ চৌধুরী, গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রæপ ভোলার প্রধান সম্মনয়কারী মো. আদিল হোসেন তপু, ইয়ুথ ইউনিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইভান তালুকদার, হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন ওমি, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের সহ-সমন্ময়কারী সাদ্দাম হোসেন।
জলবায়ু অবরোধে অংশ নেয় – ইউনিসেফ, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, হেল্প এন্ড কেয়ার,বাঁধন,বিএনসিসি, স্কাউট,রেড ক্রিসেন্ট,ভোলা মানব কল্যান যুব সংঘ,বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ইয়ুথ ইউনিটি বাংলাদেশ।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক