দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে মে ২০২১ রাত ১০:২৫
৮১০
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে নানা বাড়ি বেড়াতে এসে ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় নিহা (৫ বছর) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিদারউল্ল্যাহ গ্রামে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নিহা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরগাজী গ্রামের বশির হাওলাদারের মেয়ে।
জানা যায়, গত বৃহস্পতিবার শিশু নিহা (৫) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দিদারউল্ল্যাহ গ্রামে তার নানা বাড়ি বেড়াতে আসে। মঙ্গলবার বিকালে নানার ঘর থেকে নিহা রাস্তায় বের হলে সামনে থেকে ব্যাটারিচালিত একটি রিক্সা এসে তাকে ধাক্কা দেয়। এতে নিহার মাথায় প্রচন্ড আঘাত লাগে। স্বজনরা আহত নিহাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ ভোলা সদর মডেল থানায় নিয়ে আসেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত নিহার পরিবারের লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত