অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা আনোয়ারুল হকের স্মরণে স্মরণ সভা ও দোয়া

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২১ রাত ১১:২৫

remove_red_eye

৬৮৯

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডে সদ্য প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের ছেলে  বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীন ইসলাম রুবেলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. রব কাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ,ন,ম আবদুল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্যাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, এহসানুল হক কিশোর, উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামাল কাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. আলী হীরা।
এরপর বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মো. ফয়জুল আলম দোয়া মোনাজাত পরিচালনা করেন। ওই সময় এলাককাবাসী, সাংবাদিক, রাজনৈতিক- নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।   
উল্লেখ্য গত বছরের ২৭ মে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮০ বছর বয়সে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...