অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ১০ হাজার পানি বন্দিকে দেয়া হবে সহায়তা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:০২

remove_red_eye

৬৩৭

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : বঙ্গোপসাগরের কূলঘেষেঁ অবস্থিত কুকরি-মুকরি,ঢালচর মুজিবনগরসহ বেড়িঁবাধ সংলগ্ন নিন্মাঞ্চলীয় এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বন্দি প্রায় ১০হাজার পরিবার পায়নি সহায়তা। উপজেলার হাজারিগঞ্জ,রসুলপুর,নুরাবাদ,নীলকমল,নজরুল নগরসহ একাধীক ইউনিয়নে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্তত দুই শতাধিক বাড়িঘরসহ দোকানপাট ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের চতুর্থ দিনেও এসব এলাকার পানি বন্দিদের শুকনো খাবার ছাড়া আর কোনো ত্রাণ দেয়া হয়নি বলে জানা গেছে। নদীতে ভাটা পড়লেও এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্ছতার জোয়ারে প্লাবিত অনেক এলাকা থেকে এখনো পানি নামেনি। প্রায় ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে। দূর্গত এসব পরিবারের খাবারের জন্য জ্বালানো যায়নি রান্নার চুলা। শুকনো খাবার ও স্যালাইন ছাড়া কোনো সহায়তা পায়নি চরাঞ্চলের এসব মানুষ। তবে স্থানিয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ৫০হাজার টাকা দিয়েছে ক্ষতিগ্রস্ত শতাধীক পরিবারকে। এছাড়াও বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয় কুকরি-মুকরির ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন খাদ্য ও অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন পানিবন্দি শতাধীক পরিবারকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, কয়েকটি এলাকায় চাল দেয়া হয়েছে। তালিকা করে বরাদ্ধকৃত চাল ও ৫হাজার টাকাসহ টিন দেয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...