অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৩৯ হাজার ৪৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২১ রাত ১১:০৮

remove_red_eye

৬০২

লালমোহন প্রতিনিধি : ৫ থেকে ২১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ভোলার লালমোহনে ৩৯ হাজার ৪৩০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভোলার লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯২২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান।
সভায় জানানো হয়, লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়ার সকল শিশুরা যাতে টিকা পেতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চর কচুয়ায় ৬-১১ মাস বয়সী ৪১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। অনেক সময় টিকা খাওয়ানোর পর শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে এতে চিন্তার কোন কারণ নেই উল্লেখ করে বলা হয়, ভিটামিন এ প্লাস ক্যাপসুলের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে খালি পেটে না খেয়ে ভরা পেটে ভিটামিন এ খাওয়ালে কোন সমস্যা হবে না। তারপরও যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...