চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ১১:০৫
৬৩২
চরফ্যাশন প্রতিনিধি : ৩০কেজির স্থলে ২৫কেজি করে দেয়ার অভিযোগে চরমাদ্রাজ ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবার স্থগিত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রে জানাগেছে, ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে গত বৃহস্পতি ও শনিবার চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদেরকে ৩০ কেজির স্থলে ২৫কেজি করে চাল দেয়া হয়। এক্ষেত্রে প্রতি কার্ডধারীকে এপ্রিল ও মে দুই মাসের ৫০কেজির এক বস্তা করে চাল দেয়া হয়। শনিবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, চরমাদ্রাজে ভিজিডি চাল ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসকে এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমি ওই ইউনিয়নের ট্যাগ অফিসার হলেও আমাকে না জানিয়ে চাল বিতরণ করেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তদন্তে অভিযোগ সঠিক বলে প্রতিয়মান হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং মাস্টার রোল নিয়ে সচিবকে আমার কার্যালয়ে আসার জন্য বলেছি। জানাগেছে, ইউনিয়নটিতে ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২০৪ জন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত