অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে মাটি কাটাকে কেন্দ্র করে হামলা, আহত-৩

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ১১:০৭

remove_red_eye

৬২৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশনের মুসলিমপাড়া,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলছুমের নেতৃত্বে মাটি কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়াগেছে। আহতরা হলেন,  আকতার হোসেন(৭৫), পুত্র হানিফ(৪২) ও পুত্রবধু  রুমা আকতার (৩৫)।  আহতদের ও হামলাকারীদের বাড়ী জিন্নাগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে।
আহতদের কে চরফ্যাসন হাসপাতালে  ভর্তি করা হয়েছে। বিরোধীয় জমিতে  রোববার  দুপুরে এ ঘটনা ঘটেছে।
আহত আকতার হোসেন  জানান,  ক্রয়সূত্রে ৩২ শতাংশ  জমির  মালিক আকতার হোসেন সহ তার ছেলেরা। এ জমি জোর করে দখল করার চেষ্টা চালিয়ে বহুবার ব্যর্থ হয়ে এখন জোরপূর্বক  মাটি কাটার জন্য ভেকু মেশিন দিয়ে  মাটি কাটার চেষ্টা  করে এ সময় আমি ও আমার ছেলে হানিফ এবং পুত্র বধু রুমা আকতার বাধা দিলে  উম্মে কুলছুম, তার দেবর ফয়সাল, সাব্বির, ছেলে ফারাবি ইফাত, আলাউদ্দীনের স্ত্রী আকলিমা, ইউছুফের স্ত্রী পান্না রড ও লাঠি দিয়ে  উপর্যুপরি  মারধরে আহত করা হয়। প্রতিবেশীরা আহতদের কে উদ্ধার করে  চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
আকতার হোসেন আরো জানান, এ জমি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেএমপি ২৫৭/২০২০, দেওয়ানী ৫২৩/২০২০, এমপি ২৭০/২০২০ মামলা চলমান রয়েছে। এবং চরফ্যাসন থানায় সাধারণ  ডায়েরী করা হয়েছে। যার নং৯৮৬ তারিখ ২৬-১২-২০২০ আকতার হোসেন বাদী হয়ে জিন্নাগড় মুসলিম পাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা  উম্মে কুলছুম কে বিবাদী করে আদালতে মামলা চলমান রয়েছে।তারপর ও সোমবার ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে আসেন উম্মে কুলছুমের নেতৃত্ব একদল দূর্বৃত্ত।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...