অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে তাবলীগ জামাতের সাথীদেরকে অচেতন করে নগদ অর্থ ও মালামাল ছিনতাই

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মে ২০২১ রাত ১১:১৩

remove_red_eye

৫৮০

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের কুতুবা ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাডি় জামে মসজিদের, অবস্থানরত তাবলীগ জামাতের সাথীদেরকে অচেতন করে, সাথে থাকা নগদ অর্থ ও মালামাল আত্মসাৎ করে দুর্বৃত্তরা। জামায়াতের আমীর হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, আমাদের বাড়ি নেত্রকোনা জেলা বাহাট্টা উপজেলা আমরা ২৮ মে ২০২১ রোজ শুক্রবার ঢাকা কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা করি। বোরহানউদ্দিন মাখরাজ মসজিদে আমরা ২৯ মে ২০২১ রোজ শনিবার এসে পৌছাই। সেখান থেকে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কুতুবা ইউনিয়নের কুতুবা ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাডি় জামে মসজিদে অবস্থান করি । আমরা আমাদের আমল শেষ করে এশারের নামাজ আদায় করে খানা শেষ করে ঘুমাই। ফজরের ওয়াক্ত হলে আমরা দেখতে পাই যে আমাদের সাথী ভাইযে়রা সকলে অচেতন। তখন স্থানীয়রা আমাদেরকে বোরহানউদ্দিন হসপিটালে নিযে় যান।আমাদের ১৪ জন সাথীদের ভিতরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে, বোরহানউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ৩ জনকে ভোলা সদর হাসপাতালে নিযে় যাওয়ার জন্য বলেছেন। বোরহানউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে তারা বলেন, সকাল ৮:৪০ মিনিটে তারা ১৪ জন আমাদের কাছে আসেন এর ভিতরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা আমি খতিযে় দেখছি। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন পিপিএম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তাবলীগ জামায়াতের পক্ষ থেকে কোন অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...