অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

২৪ ঘণ্টায় ৩৬ মৃত্যু, ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ০৮:৪৯

remove_red_eye

৯০৯

বাংলার কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন এক হাজার ৭১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা গত ২৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৮ মে একদিনে ১ হাজার ৮২২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর গত ২৫ দিনে একদিনে এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।

এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট ১২ হাজার ৬১৯ জনের মৃত্যু হলো। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৪০ জন।

সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন রোববার (২৯ মে) ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন করোনা পজিটিভ হয়েছিলেন এক হাজার ৪৪৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০৩টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।

এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৮৬২টি। সংগৃহীত নমুনার মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১৮ হাজার ১৭৮টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ৭১০টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৮ লাখ ৫৪০ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৬৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন এবং দুই জনের মৃত্যু হয়েছে বাসায়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৬১৯ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৬ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ১১ জন নারী। এদের মধ্যে ১৮ জন ষাটোর্ধ্ব, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

মৃত ৩৬ জনের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে একজন রয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...