দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মে ২০২১ রাত ১০:৫২
৭৫৮
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে অসচ্ছল কাব ও স্কাউট সদস্যদের মাঝে করোনাকালীন প্রণোদনা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩১মে) বেলা ১২টায় দৌলতখান উপজেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের অর্থায়নে উপজেলা স্কাুউটস এর সহায়তায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন অসচ্ছল কাব ও স্কাউট সদস্যের মাঝে ১হাজার টাকা করে করোনাকালীন প্রণোদনা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার এ নগদ অর্থ কাব ও স্কাউটস্ সদস্যদের মাঝে তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী কাব ও স্কাউটস্ সদস্যদের উদ্দেশ্য বলেন, দেশের যে কোন দুর্যোগ মূহুর্তে স্কাউটস্ সদস্যদের প্রশংসনীয় ভুমিকা রয়েছে। করোনা কালীন সময়ও তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাস সহ মাদক মুক্ত সমাজ গঠনে স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ স্কাউটস দৌলতখান উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ আবু তাহের'র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, ভোলা জেলা স্কাউটস সম্পাদক জাকির তালুকদার, দৌলতখান উপজেলা স্কাউটস যুগ্মসাধারণ সম্পাদক শফিকুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সহ উপজেলা স্কাউটস্ নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত