অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নদী ভাঙন রোধে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৩৪

remove_red_eye

৫৯৮

লালমোহন  প্রতিনিধি :  ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার উপজেলার কচুয়াখালী এলাকায় তেঁতুলিয়া নদীতে ভাঙ্গন কবলিত তীর পরিদর্শন করে এমপি শাওন বলেন, নদী ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে স্বচ্ছল। বিগত সরকারের সময়ে এই অবস্থা ছিল না। বর্তমান সরকারের অর্থনৈতিক সমস্যা নেই।
তিনি বলেন, লালমোহনের মেঘনা নদীর পাশাপাশি তেঁতুলিয়া নদীর স্রোতেও তীরবর্তী এলাকা ভাঙছে। এতে ফসলী জমিসহ মানুষ সহায় সম্বল হারাচ্ছে। দ্রæত নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেয়া হবে। প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল কমিটিসহ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করা হবে।
মঙ্গলবার বৈরি আবহাওয়া উপেক্ষা করে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়াখালীর ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ও অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে  ত্রাণ বিতরণ করেন। একই সাথে সমূদ্রগামী মাছ ধরা জেলেদের মাঝেও চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, এসি ল্যান্ড মোঃ জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...