মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৪৪
৫৩৭
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঘূর্নীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে প্রথমে ধাপে ইয়াসে ক্ষতিগ্রস্ত ২শত ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে ত্রান প্রদান করা হয়। ত্রান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম এর সভাপত্বিতে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম,উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরী, এনডিডবিøউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম হোসেন,সহ রেডক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়াররা এসময় উপস্থিত ছিলেন।
ত্রান বিতরন অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্তমানবতার সেবায় যেকোন দুর্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। তারই ধারাবাহিকতায় ঘূর্ণীঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকট বা অসুস্থ্য হয়ে না পড়ে সেজন্য রেডক্রিসেন্ট রেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে ভোলা জেলার উপকুলীয় উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন।ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের মাঝে চিনি, চিড়া, বিশুদ্ধ পানি, সাবান, বিস্কুট, সার্জিকাল মাস্ক, স্যালাইন, ফুড প্যাকেজ, হাইজিন প্যাকেজ ও তারপলিন বিতরন করা হয়েছে।
উল্লেখ্য একই দিনে উপজেলার মনপুরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি ২ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রানবিতরন অব্যাহত থাকবে বলে জানান ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত