অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৬

remove_red_eye

১০১৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচীর আওতায় ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। পরে ভোলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ভোলা মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ ব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা শিক্ষা অফিসের শিক্ষা গবেষনা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ভোলা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপন মাসুম ইকবাল, স্কুল ছাত্রী অহনা,ছাত্র সাকিব প্রমুখ। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সর্ম্পকে ধারনা দেন। পাশাপাশি স্কুল জীবনে সঞ্চয় করার উপকারী দিক গুলো তুলে ধরেন ও তাদেরকে স্কুল ব্যাংকিং এ অংশ নেয়ার জন্য আহবান জানান।
এসময় ভোলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শত ছাত্রছাত্রী অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগীতা শেষে পুরুস্কার বিতরন করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...