অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৬৮২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১০ জন। তারা সবাই দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (১জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লন্ডন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন, সিরাজ, হারুন, গিয়াস, মামুন, শারমিন, লিলু, হাতেম, মিরাজ, ফিরোজ, ফিরোজা।
স্থানীয় ও আহতরা জানান, ওই বাড়ির সিরাজ ও হাতেম গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। এর জের ধরে আজ বিকালে হাতেম গংরা সিরাজের বসতঘরে হামলা ও অগ্নি সংযোগ করে  ঘরের আসবাব পত্র ও মালামাল ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তবে হাতেম গংরা অভিযোগ অস্বীকার করে সিরাজ গংরা হামিলা চালিয়েছে বলে জানান।  এতে দু-পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...