বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ০৮:৪৪
৬৮৪
বাংলার কণ্ঠ ডেস্ক : শ্রীলংকা সিরিজের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। লংকানদের হোয়াইটওয়াশ করার স্বপ্নটা পূর্ন হয়নি শেষ ওয়ানডেতে হেরে। তবে হেরে যাওয়া ম্যাচে দারুণ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।র্যাংকিংয়ে তার পুরস্কার পেলেন তিনজন।
বুধবার (২ জুন) ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও তাসকিনের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছিল শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে ৪৬ রানে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। তাতে বোলিং র্যাংকিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে ডানহাতি পেসারের। বর্তমানে তাসকিন আছেন বোলিং র্যাংকিংয়ের ৮৮ নম্বরে।
শ্রীলংকার ২৮৬ রানের জবাব দিতে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে হাফ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ মোসাদ্দেক হোসেন। মাহমুদউল্লাহ ছয়ে ব্যাট করতে নেমে ৬৩ বলে করেন ৫৩ রান। যাতে ব্যাটিং র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের। ৩৮ থেকে উঠে এসেছেন ৩৬ নম্বরে।
পাঁচ নম্বরে নেমে ৭২ বলে ৫১ রান করেন মোসাদ্দেক। যাতে ১২ ধাপ উন্নতি হয়ে তরুণ অলরাউন্ডার উঠে এসেছেন ১১৩ নম্বরে।
ওই ম্যাচে দারুণ পারফর্ম করা শ্রীলংকার অধিনায়ক কুশল পেরেরা ও দুশমন্ত চামিরারও উন্নতি হয়েছে। দারুণ এক সেঞ্চুরি করা পেরেরা ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ব্যাটিং র্যাংকিংয়ের ৪২ নম্বরে। ১৬ রানে পাঁচ উইকেট নেওয়া চামিরা ২৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলিং র্যাংকিংয়ের ৩৩ নম্বরে। সূত্র : সারা বাংলা
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত