অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঘোষিত বাংলাদেশ ডিজিটালের পর এবার গ্রামকে শহরে বাস্তবায়ন করতে আমরা কাজ করছি:এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ১০:৩২

remove_red_eye

৬৩৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনসাধারণের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালীন এবং ঘূর্ণিঝড় ইয়াসের খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার লালমোহন উপজেলা মিলনায়তনে এসব জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালের শ্লোগান ‘বাংলাদেশ হবে ডিজিটাল‘ তা আজ বাস্তবায়ন হয়েছে। আজকে দ্বীপ জেলা ভোলা থেকেও আমরা ডিজিটাল সুবিধা ভোগ করতে পারছি। এবার ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার ‘গ্রাম হবে শহর‘ বাস্তবায়ন করতে আমরা কাজ করছি। গ্রামের মানুষকে সকল নাগরিক সুবিধা তাদের দৌড় গোড়ায় পৌছে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শ্লোগানকে সত্য প্রমাণ করেবা।
তিনি বলেন, লালমোহন-তজুমদ্দিন ছিল একটি অবহেলিত ও সন্ত্রাসের জনপদ। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা নিয়ে এই লালমোহন-তজুমদ্দিনকে শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষ করে মেঘনা-তেঁতুলিয়ার নদী ভাঙ্গন ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে আমাদের এই অঞ্চলের মানুষের সকল নাগরিক সুবিধা বৃদ্ধি করে জীবন যাত্রার উন্নয়নে কাজ করা হচ্ছে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহিন জুয়েল, ওসি মাকসুদুর রহমান মুরাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাঘ ঘোষ প্রমূখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...