অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমির বিরোধ নিয়ে হামলা মারধর : আহত-৬

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২১ রাত ১০:৩৬

remove_red_eye

৬৯০

 দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ছয়জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন, উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে গিয়াসউদ্দিন (২৮), ফখরুল (২৮), সুলতান আহাম্মেদের ছেলে মামুন (২৭) ও হারুন (২৯)। আহতরা হলেন, একই এলাকার মোঃ হাতেম (৬০), স্ত্রী ফিরোজা খাতুন (৫০), তার ছেলে ফিরোজ (২৮), মিরাজ (২৬) মেয়ে হাজেরা (৩৫), ও খাদিজা (২০)। আহতদের মধ্যে হাতেম ও ফিরোজ ভোলা সদর জেনারেল হাসপাতালে ও বাকীরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় দফায় দফায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ হাতেম জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংদের সঙ্গে আমাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা জমি পাওনা হই। পাওনা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে রাখি। প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা মঙ্গলবার সন্ধায় নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল ভেঙে পেলার চেষ্টা করে। এতে বাঁধা দিলে গিয়াসউদ্দিন, ফখরুল , মামুন ও হারুন আমাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে   স্ত্রী ফিরোজা খাতুন , ছেলে ফিরোজ , মিরাজ, মেয়ে হাজেরা , ও খাদিজা এগিয়ে আসলে তাদেরও মারধর করে। মারধর শেষে প্রতিপক্ষ গিয়াসউদ্দিন ও মামুন গংরা আমাদের বসতঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময়ও প্রতিপক্ষ লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ করেন হাতেম।
অন্যদিকে গিয়াসউদ্দিন জানান, আমরা তাদের কোন মারধর করেনি। উল্টো তারা আমাদের মারধর করেছে। তাদের মারধরে আমাদের পাঁচজন লোক আহত হয়েছে বলে তিনি দাবী করেন। হাতেম গংদের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলেন গিয়াসউদ্দিন জানান।

দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বশির আহাম্মেদ খান জানান, এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
            
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...